| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯১১১৯ বার পঠিত
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
ছবির ক্যাপশন: দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া।


এদিকে পুত্রবধূ জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন করেছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠির বিষয়বস্তুতে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীণি ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করন প্রসঙ্গে।


চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে দেশে ফিরবেন। ডা. জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসাবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার বাবার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মীণি হিসেবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


ওই চিঠিতে একজন স্বশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেক্টশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে।

এদিকে ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন গাড়িতে চড়বেন। টয়োটা ক্রাউন ব্রাণ্ডের কালো রঙের গাড়িটি এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।


উল্লেখ্য, জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। এরশাদের সরকার আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪