| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশাল অজগর গলায় নিয়ে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১০:১৮:২৪:পূর্বাহ্ন  |  ১৩৩৯১২৩ বার পঠিত
বিশাল অজগর গলায় নিয়ে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া!
ছবির ক্যাপশন: প্রিয়াঙ্কা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই তার আত্মবিশ্বাস এবং সাহসী ব্যক্তিত্বের জন্য বলিউডে ‘অ্যাডভেঞ্চারের রানী’ হিসেবে পরিচিত। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া বিশাল একটি অজগর সাপ নিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। বুধবার (২৯ অক্টোবর) প্রিয়াঙ্কা সাপটি গলায় পরে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

ছবিটিতে দেখা যায়, প্রিয়াঙ্কা গয়নার মতো গলায় একটি বিশাল সাপ জড়িয়ে আছেন। তার পরনে ছিলো সাদা টপ, ডেনিম জিন্স এবং মাথায় একটি স্টাইলিশ ব্যান্ডানা। সাপটিকে নিয়ে ফটোশ্যুটের সময় প্রিয়াঙ্কাকে খুব উচ্ছ্বসিত দেখা যায়।

একটি ভিডিওতে দেখা যায় তার স্বামী গায়ক নিক জোনাস মজার ছলে বলছেন, ‘নতুন গয়নাটা খুব ভালো লাগছে, প্রিয়’। উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘ধন্যবাদ, তবে এটা সাপ’। প্রিয়াঙ্কা যখন সাপটির সাথে অনায়াসে ছবি তুলছিলো, তখন নিককে একটি ছবিতে অস্বস্তিতে দেখা যাচ্ছিল যা প্রিয়াঙ্কার জন্য আনন্দের ছিল।’ প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যাচ্ছিলো যখন নিক সাপ থেকে সাবধানে দূরত্ব বজায় রেখেছে যা একটি মজার মুহূর্ত তৈরি করেছে।

এর আগেও প্রিয়াঙ্কা সাপের সাথে শুট করা কিছু পুরনো ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তিনি গলায় একটি হলুদ অজগর এবং অন্যটিতে একটি মসৃণ কালো সাপ ধরে আছেন। এই ছবিগুলোর মাধ্যমে প্রকাশ পায় প্রিয়াঙ্কা চোপড়ার নির্ভীক ও রোমাঞ্চকর যাত্রা যা তার কাছে নতুন কিছু নয়।

ছবিগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তরা প্রিয়াঙ্কার সাহস এবং রসবোধের প্রশংসা করে।

একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এটি আমাকে টানা তিন রাত ধরে তাড়া করবে, প্রিয়াঙ্কা।’ আরেকজন ভক্ত বলেছেন, ‘আপনি এটা নিয়ে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন, আমি হলে পেট ফেটে চিৎকার করতাম।’

প্রিয়াঙ্কা চোপড়া শুধু বলিউডে নয় আন্তজার্তিক চলচ্চিত্রে রেখেছে তার প্রতিভার স্বাক্ষর। সামনে আমেরিকার মিডিয়া সিরিজের আদলে তৈরি মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত একটি বিশ্বব্যাপী অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্রের জন্য জুটি বাঁধছেন তিনি। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাবে। হলিউডে তিনি কমেডি ড্রামা ‘জাজমেন্ট ডে’ তে জ্যাক এফ্রন, উইল ফেরেল এবং রেজিনা হলের সাথে অভিনয় করেছেন। অ্যাকশন-ড্রামা ’দ্য ব্লাফে’ও দেখা যাবে তাকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪