| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আম বিক্রেতা থেকে ২৩০ কোটি টাকার তারকা: কুণাল কাপুরের জীবনের গল্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১০:০০:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৪১৬১৬ বার পঠিত
আম বিক্রেতা থেকে ২৩০ কোটি টাকার তারকা: কুণাল কাপুরের জীবনের গল্প
ছবির ক্যাপশন: আম বিক্রেতা থেকে ২৩০ কোটি টাকার তারকা: কুণাল কাপুরের জীবনের গল্প

রিপোর্টার্স২৪ ডেস্ক : জীবনের প্রকৃত নাটক যে সিনেমাকেও হার মানাতে পারে—তার জ্বলন্ত উদাহরণ বলিউড অভিনয়শিল্পী কুণাল কাপুর। একসময় যিনি হকারের মতো আম বিক্রি করে সংসার চালাতেন, আজ তিনি ২০০ কোটির বেশি সম্পদের মালিক। শাহরুখ খান, আমির খান, মাধুরী দীক্ষিত, সাইফ আলী খানের সঙ্গেও পর্দা ভাগ করেছেন এই অভিনেতা।

১৯৭৭ সালে মুম্বাইয়ে জন্মগহণ করেন কুণাল কাপুর। বাবা ছিলেন কনস্ট্রাকশন ব্যবসায়ী, মা গায়িকা। শৈশব থেকেই শিল্প ও ব্যবসা, দুই দিকেই আগ্রহ ছিল তার। মাত্র ১৮ বছর বয়সে তিনি ব্যবসা শুরু করেন। দেশে-বিদেশে আম রপ্তানি করতেন। বিশেষ করে হংকংয়ে পাঠাতেন আম। তাতেই প্রথম অর্থনৈতিক সাফল্য পান তিনি।

তবে মনের ভেতর অভিনয়ের এক অন্যরকম টান ছিল সবসময়। সেই ইচ্ছাতেই তিনি মডেলিং শুরু করেন। মডেলিং জগতেই ভাগ্য খুলে যায় কুণালের। এক সময় নজরে পড়েন কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের।

২০০৪ সালে হুসেনের পরিচালনায় ‘মীনাক্ষি: এ টেল অফ থ্রি সিটিজ’ছবিতে টাব্বুর বিপরীতে অভিনয়ের সুযোগ পান কুণাল। সেখান থেকেই শুরু বলিউডযাত্রা। এরপর একে একে অভিনয় করেছেন জনপ্রিয় সিনেমায়। সে তালিকায় আছে ‘রং দে বসন্তি’, ‘হ্যাটট্রিক’, ‘আজ নাচলে’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘লমহা’ ও ‘ডন ২’ ছবিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেখা গেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে।

অভিনয়ের পাশাপাশি কুণাল এখন সফল উদ্যোক্তা। তিনি ‘কেট্টো’ নামে একটি সংস্থার সহপ্রতিষ্ঠাতা। এটি মূলত সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সহায়তার তহবিল সংগ্রহে কাজ করে।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬৬ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৩০ কোটি। বলিউড ও ভারতে তরুণদের মধ্যে এক অনুপ্রেরণার নাম কুণাল কাপুর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪