রিপোর্টার্স২৪ ডেস্ক : মৃত্যুর ২৯ বছর পরও ঢালিউডে যাকে নিয়ে আলোচনা থামছে না, তিনি সালমান শাহ। অকাল মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। প্রায় তিন দশক পর তার অপমৃত্যুর মামলা স্থানান্তরিত হয়েছে হত্যা মামলায়। এরপর থেকে নেট দুনিয়া সরগরম।
গত শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, সত্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা আমার সন্দেহ আছে। আমি মনে করি, তিনি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিলেন। সঠিক চিকিৎসা পেলে সুস্থ হওয়া সম্ভব ছিল। কিন্তু তাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসেনি।”
প্রসূন আরও অভিযোগ করেছেন সালমান শাহের মা নীলা চৌধুরী ও স্ত্রী সামিরা হক-এর বিরুদ্ধে। তার মন্তব্যে বলা হয়েছে,সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায়। যারা অভিমানী।
নেটিজেন ও শোবিজ তারকারা ইতিমধ্যেই এই পোস্টকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন। অনেকেই প্রসূনের মন্তব্যকে সমালোচনা করেছেন, আবার অনেকে কিছুটা সমর্থন দিয়েছেন। সালমান শাহের অকাল মৃত্যু, মানসিক অবস্থা ও তার ব্যক্তিগত জীবন—সব মিলিয়ে পোস্টটি নতুন করে আলোচনার ঝড় তুলেছে ঢালিউডের ভক্তদের মধ্যে।
রিপোর্টার্স২৪/ঝুম