| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিপ্রবিতে ক্যারিয়ার উন্নয়নে কর্মশালা রোববার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৯:২৮:১০:পূর্বাহ্ন  |  ১০৮৯৯১০ বার পঠিত
রাবিপ্রবিতে ক্যারিয়ার উন্নয়নে কর্মশালা রোববার
ছবির ক্যাপশন: রাবিপ্রবিতে ‘ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক কর্মশালা’ আগামীকাল

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) এবং Edulife IT Institute এর যৌথ আয়োজনে `ক্যারিয়ার উন্নয়ন' বিষয়ক এক কর্মশালার অয়োজন  করা হয়েছে। আগামীকাল (২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘From Campus to Career–Building Your Future in the Digital Age’ প্রতি পাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান। সেমিনারে আইটি ও নন-আইটি শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেল পমেন্ট রোডম্যাপ, নতুনদের জন্য ফ্রিল্যান্সিং ও রিমোট জবের সম্ভাবনা, ডিজিটাল যুগে ক্যারিয়ারের সুযোগ, পোর্টফোলিও ও রিজুমে তৈরির কৌশল, লিংকডইনে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শেখা, রিসার্চ ও প্রজেক্ট তৈরির উপায়, আইডিয়া জেনারেশন এবং প্রবলেম সলভিংয়ে এআই-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতন করা এবং তাদেরকে বর্তমানের প্রতিযোগিতামূলক যুগের সঙ্গে তাল মিলিয়ে কর্মজীবনের জন্য যোগ্য করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সরাসরি তাদের কাছ থেকে ক্যারিয়ার গাইডেন্স ও ইন্টার‌্যাকটিভ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের ক্যারিয়ার উন্নয়নে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

Edulife IT Institute এর প্রধান নির্বাহী কর্মকর্তা আমির হোসেন রোজেল বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এমন উদ্যোগ গ্রহণের জন্য ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি-কে সাধুবাদ জানাই।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪