| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে কাদেরকে বাদ দিয়ে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১২:২৩:১৬:অপরাহ্ন  |  ১০৮৮০৯২ বার পঠিত
ঢাবিতে কাদেরকে বাদ দিয়ে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের ধারাবাহিকতায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, যিনি ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন সরকার, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাইফুল্লাহ। তবে নতুন কমিটিতে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে ঘোষিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় চার সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি হিসেবে রয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিদ আল মুদ্দাসসির বাগছাসের প্রার্থীদের চেয়ে বেশি ভোট পান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪