| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন নতুন সম্পর্ক থেকে নতুন কিছু শেখা যায়: মিথিলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১২:৪৮:৫৫:অপরাহ্ন  |  ১৩০৩০৬৪ বার পঠিত
নতুন নতুন সম্পর্ক থেকে নতুন কিছু শেখা যায়: মিথিলা

স্টাফ রিপোর্টার: দেশের বিনোদন অঙ্গনের মেধাবী শিল্পীদের একজন রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিজীবনে এ অভিনেত্রী জড়িয়েছেন একাধিক সম্পর্কে। এবার তিনি জানালেন, সম্পর্ক থেকে কী শিখেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়— সম্পর্ক থেকে কী আপনি শিখেছেন কিংবা জীবনে সম্পর্ক আপনাকে কী শিখিয়েছে?

মিথিলা বলেন, ‘আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, পার্টনারের সাথে সম্পর্ক।  প্রত্যেক মানুষেরই নতুন নতুন সম্পর্ক থেকে নতুন নতুন কিছু শেখার সুযোগ থাকে।’

‘মিথিলা কী শিখেছেন সম্পর্ক থেকে?’ উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিল; সন্তানের সাথে সম্পর্ক থেকে আমি শিখেছি, আমরা মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না। ওদের মতামত বা প্রাইভেসি বলে কিছু থাকা উচিত না। সবকিছু বাবা-মাকে জানতে হবে, সবকিছু তাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। বিষয়টি সেরকম না।’

এরপর বলেন, ‘আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বের। ও যেন আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমিও যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। ভালোমন্দ অবশ্যই দেখব। কিন্তু সেইসঙ্গে সন্তানের মতামতের গুরুত্বটা দেওয়াও খুব দরকার।’

অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় সৃজিতের সঙ্গে সম্পর্কের হাল হকিকত। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মিথিলা। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪