| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনে বাহিরের প্রেসক্রিপশনে কাজ করছে কমিশন: শিবির সভাপতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৪:১৫:৪৩:অপরাহ্ন  |  ১০৮১৭২৫ বার পঠিত
জকসু নির্বাচনে বাহিরের প্রেসক্রিপশনে কাজ করছে কমিশন: শিবির সভাপতি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন বাহিরের প্রেসক্রিপশনে কাজ করছে এবং একটি বিশেষ গ্রুপকে সুবিধা দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

রোববার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিয়াজুল ইসলাম বলেন, “গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ নভেম্বর জকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু কমিশনের সদস্যরা আগে থেকেই নির্বাচনের সময়সূচি জানতেন, তবু এখন এসে নির্বাচন পেছানোর উদ্যোগ নিচ্ছেন, যা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রশাসনের রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি শেষ হওয়া সত্ত্বেও কমিশন নতুনভাবে সবকিছু শুরু করতে চাইছে। আলোচনায় তারা একটি পক্ষের কথাই গুরুত্ব দিচ্ছেন, অন্যদের মতামত উপেক্ষা করছেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা নির্বাচন বিলম্বিত করে বিশেষ একটি গ্রুপকে সুবিধা দিতে চাইছেন।”

রিয়াজুল অভিযোগ করে বলেন, “তারা ২৭ নভেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন, যা পরবর্তী সময়ে আরও পেছানোর ইঙ্গিত দিচ্ছে। অথচ ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরে শীতকালীন ছুটি থাকায় ২০ ডিসেম্বরের পর নির্বাচন সম্ভব নয়।”

তিনি দাবি করেন, “নির্বাচন কমিশন বাহিরের নির্দেশে কাজ করছে। তাদের কার্যক্রমে মনে হচ্ছে তারা বিশেষ উদ্দেশ্যে প্রভাবিত হয়ে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪