| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেক অ্যাকাউন্টের মন্তব্যে আমার দিন বদলায় না: ভাবনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০০:৪৩:৫৫:পূর্বাহ্ন  |  ৩৭৬৬৪০১ বার পঠিত
ফেক অ্যাকাউন্টের মন্তব্যে আমার দিন বদলায় না: ভাবনা
ছবির ক্যাপশন: ভাবনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের আলোচিত মুখ আশনা হাবিব ভাবনা—অভিনয়ে নিয়মিত না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। নানান স্টাইল ও সাহসী ভঙ্গিমায় নিজেকে তুলে ধরেন তিনি। আর সেই কারণেই কখনও প্রশংসা, কখনও ক্ষোভ দুই-ই জুটে তার ভাগ্যে।

সম্প্রতি ব্যক্তিগত স্টাইল নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের মুখে ফের দৃঢ় অবস্থান নেন এই অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশে ভাবনার স্পষ্ট বক্তব্য—পরিচয়হীন সক্রিয়তার মূল্য তিনি দিতে নারাজ।

ফেক অ্যাকাউন্টে লুকিয়ে কেউ কী বললো, তাতে আমার কিছুই আসে-যায় না, বলেন ভাবনা। তিনি আরও যোগ করেন, যারা নিজের পরিচয় প্রকাশ করার সাহসও রাখে না, তাদের কথায় মাথা ঘামানোর প্রশ্নই ওঠে না।

ভক্ত-সমালোচক সবার নজর কেড়ে নেওয়া এই মন্তব্যে স্পষ্ট। নিজেকে নিয়ে কার কী মত, তা নিয়ে ভাবনার মাথাব্যথা নেই। নিজের মত, নিজের জীবন—এই বিশ্বাসেই এগিয়ে যেতে চান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪