রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। রূপালি পর্দায় অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে নিজের আলাদা স্থান করে নিয়েছেন। তবে শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন।
সম্প্রতি অবকাশ যাপনের সময় লন্ডনে গিয়ে অপু বিশ্বাস শেয়ার করেছেন একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি। ছবিগুলোতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে, স্বাভাবিক ভঙ্গি ও হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে।
ছবিগুলোতে অপু বিশ্বাস পরেছেন সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার ফুরফুরে মেজাজ এবং মিষ্টি হাসি নেটিজেনদের মন জয় করেছে। নিজের ছবিগুলো শেয়ার করতে করতে তিনি লিখেছেন, লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।
কমেন্ট বক্সেও ভক্তরা প্রশংসা করতে ছাড়েননি। একজন লিখেছেন, মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু। আরেকজন মন্তব্য করেছেন, সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে। অপু বিশ্বাসের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়ে দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম