| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:৫৯:১৩:পূর্বাহ্ন  |  ১৩০৪৮৮৯ বার পঠিত
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
ছবির ক্যাপশন: জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি।

তবে এই তালিকায় স্থান পাননি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনকচাঁপা। কিন্তু সোমবার (৩ নভেম্বর) ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল।

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও আস্থাভরা মনোভাব প্রকাশ করেছেন। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’

তার এই পোস্টে অনেকে প্রশংসা করে মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করছেন, রাজনীতিতে এমন পরিমিত ও সংযত বক্তব্য খুব কমই শোনা যায়।

উল্লেখ্য, কনকচাঁপা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েও নির্বাচন করেছিলেন।

বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং বিএনপির অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এই সংগীতশিল্পী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪