রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের আলোচিত কন্টেন্ট নির্মাতা হিরো আলম আবারও জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ঘোষণা করেছেন, ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-১৭ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি থেকে আন্দালিব রহমান পার্থসহ কয়েকটি দলের প্রার্থী। বগুড়া-৪ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোশারফ হোসেনসহ অন্যান্য প্রার্থীর সঙ্গে লড়বেন।
হিরো আলম জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া তার কাছে শুধু জয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যমও। তিনি বলেন, “আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই, মানুষ আসুক, ভোট দিন, উৎসব করুন।”
এছাড়া হিরো আলমের কথায়, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই; ব্যাটে-বলে মিললে কোনো দলে যোগ দেবেন, নইলে স্বতন্ত্র থাকবেন।
রিপোর্টার্স২৪/আরকে