কুষ্টিয়া প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক উন্নয়নের জন্য শারীরিক শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত রোববার প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ এ সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে