| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করল ঢাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৪:১৪:১৩:অপরাহ্ন  |  ১০৭৭৫১৫ বার পঠিত
ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করল ঢাবি
ছবির ক্যাপশন: ঢাকা বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতর অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার কথাও বলা হয়েছে।

ঢাবি প্রশাসন বলছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও বেআইনি ঘটনায় জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। প্রথম কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট জমা দেয় এবং ১৭ মার্চ ২০২৫ তারিখে সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। দ্বিতীয় সভার প্রতিবেদনে আরও ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার মধ্যে আগের ১২৮ জনও অন্তর্ভুক্ত।

তালিকাভুক্ত উল্লেখযোগ্য সদস্যরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ মোট ৪০৩ জন শিক্ষার্থী।

প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের ৭ (সাত) কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪