| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে ভালো চুম্বন পারে তাকে আমার পছন্দ : মালাইকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৪:৩৮:২৮:অপরাহ্ন  |  ১৩১৮৯৪৬ বার পঠিত
যে ভালো চুম্বন পারে তাকে আমার পছন্দ : মালাইকা
ছবির ক্যাপশন: মালাইকা আরোরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা। তাকে ঘিরে একের পর এক গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন, কেমন পুরুষ তার পছন্দ এবং কেমন সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’

পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’ মালাইকা আরও বলেন, ‘পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী।’

সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪