রিপোর্টার্স২৪ ডেস্ক: নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। তবে সম্প্রতি দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সেই নীরবতা ভেঙে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরতির কারণ প্রকাশ করেছেন কুসুম।
অভিনেত্রী জানিয়েছেন, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা শুধু নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বলেন,কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি। আমার মনে হচ্ছিল, আমি এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে হয়তো আমি কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারব না।
নিজের এই অবস্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম, যে আপাতত আমি কাজ করব না। যদি কখনো আবার পারি, করব।
নির্ভরযোগ্যতার সঙ্গে কাজ করতে না পারার ভয় এবং পেশাদারিত্বের প্রতি দায়িত্ববোধ কুসুম শিকদারের এই বিরতি মূল কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, তার জন্য প্রতিশ্রুতির মান বজায় রাখা তার পেশাদারিত্বের মূল ভিত্তি।
রিপোর্টার্স২৪/ঝুম