| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু প্রতিনিধিদের ঘোষণা, এক মাসে বাস্তবায়ন হবে ১২ দফা কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৯:০৪:৪৮:পূর্বাহ্ন  |  ১০৭৪৮৯৩ বার পঠিত
রাকসু প্রতিনিধিদের ঘোষণা, এক মাসে বাস্তবায়ন হবে ১২ দফা কর্মসূচি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) প্রথম অধিবেশনে প্রতিনিধিরা ঘোষণা করেন এক মাসে বাস্তবায়ন করা হবে ১২ দফা কর্মসূচি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাকসু কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এস. এম. সালমান সাব্বির। তিনি এক মাসের জন্য গৃহীত ১২টি কর্মসূচি তুলে ধরেন।

কর্মসূচিগুলো হলো,রাকসু তহবিলের যথাযথ হিসাব,সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইনের পরিবারের জন্য ক্ষতিপূরণ, শিক্ষার্থী জারাফার জন্য রাকসুর পক্ষ থেকে ফান্ড রেইজিং, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য রোড ম্যাপ তৈরি,সমাজ স্বীকৃত পোশাক নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনা (আল মামুন ইস্যু),প্রত্যেকটি হলে পানির ফিল্টার মেশিন স্থাপন এবং প্রত্যেক একাডেমিক ভবনে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা।

এ ছাড়া ছাত্রী হলের সামনে ফার্মেসি, সুপারশপ ও মোবাইল ব্যাংকিং সুবিধা নিশ্চিত, মহিলা জিমনেসিয়াম চালু, হল এলাকা, একাডেমিক ভবন ও স্যুভেনির শপে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি বাস্তবায়ন করা।

রাকসুর তহবিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন,নির্বাচনের পর থেকেই আমরা প্রশাসনের কাছে রাকসুর তহবিলের হিসাব চাইছি। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে তা এখনো দেয়নি। গতকাল অধিবেশনে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে গত ৩৫ বছরে রাকসুর তহবিলে কত টাকা জমা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিবে।

কর্মসূচিগুলো এক মাসে বাস্তবায়ন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, সব কর্মসূচিই রাকসুর তহবিলের ওপর নির্ভরশীল নয়। অনেক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ায় আছে। তাই আমরা আশা করি, এক মাসের মধ্যেই অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর আগে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে রাকসুর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪