| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু’র ভোট ২২ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:০৪:১৭:পূর্বাহ্ন  |  ১৫৩৬৮৮৫ বার পঠিত
জকসু’র ভোট ২২ ডিসেম্বর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিলের প্রধান তারিখসমূহ:

৫ নভেম্বর: আচরণবিধি প্রকাশ ও তফসিল ঘোষণা

৬ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

৯-১১ নভেম্বর: ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি

১২ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৩, ১৬-১৭ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ

১৭-১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল

১৯-২০ নভেম্বর: মনোনয়নপত্র বাছাই

২৩ নভেম্বর: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

২৪-২৬ নভেম্বর: প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি

২৭ ও ৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট

৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ

৪, ৭-৮ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার

৯ ডিসেম্বর: প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ

৯-১৯ ডিসেম্বর: নির্বাচনী প্রচারণা

২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা: ভোটগ্রহণ ও ভোটগণনা

২২-২৩ ডিসেম্বর: ফলাফল ঘোষণা

নির্বাচন সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবপোর্টাল https://jnucsu.jnu.ac.bd- এ পাওয়া যাবে।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টবৃন্দ ও পিআরআইপি পরিচালক।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪