| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জায়েদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন নুসরাত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:০২:২৮:পূর্বাহ্ন  |  ১৩১৩৫৪৩ বার পঠিত
জায়েদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন নুসরাত
ছবির ক্যাপশন: জায়েদ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন নুসরাত ফারিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তার স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয়ের কারণে ব্যাপক জনপ্রিয়। অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তিনি সবসময় সক্রিয়, ভক্তদের সঙ্গে নানা বিষয় শেয়ার করে থাকেন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়ে গালা নাইটে পারফর্ম করেন নুসরাত।

সেই সফরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি সহকর্মী জায়েদ খানকে ভূয়সী প্রশংসা করেন। নুসরাত ফারিয়া বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তিনি আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। অনেক বেশি ওয়ার্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।

তিনি আরও বলেন, এর আগে তো জায়েদ ভাই জনপ্রিয় ছিলেনই, এখন আরও ফিট হয়ে গেছেন। তার সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। উনি এত মন খোলা এবং প্রাণবন্ত যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।

নুসরাত ফারিয়া জানালেন, তার প্রোগ্রামে যখন বলল, চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা শেষ করি—আমি সত্যিই গভীর আগ্রহ ও খুশি হয়েছিলাম। এ সময় আমি অনেক মজা করেছি। কিছু ফান মুহূর্ত আমি দেখাইনি, সেগুলো পরে এডিট করে দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪