| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ডোডোর গল্প’ এর প্রমোশনাল ইভেন্টে রহস্যময় বার্তা দিলেন পরীমণি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৫:০৬:২১:পূর্বাহ্ন  |  ১২৮৮১৯৫ বার পঠিত
‘ডোডোর গল্প’ এর প্রমোশনাল ইভেন্টে রহস্যময় বার্তা দিলেন পরীমণি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে পরীমণি তার অভিজ্ঞতা ও চরিত্র নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।ভক্তদের ইনবক্সে পাঠানো ‘ডোডোর গল্প মুক্তির খবর দেখে এক্সাইটেড হয়েছেন তিনি।

পরীমণি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে 'ডোডোর গল্প' রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড, সেটা দেখেই আমি আনন্দিত।

সিনেমার প্রচারণা যে ভক্তদের হাতে শুরু হয়েছে, তাও তাঁর জন্য উচ্ছ্বাসের। তিনি বলেন,প্রমোশনটা শুরু হয়ে গেছে, এবং এটা যে আপনাদের হাত ধরে হয়েছে, সেটা আমার জন্য সবচেয়ে দারুণ ব্যাপার।

‘ডোডোর গল্প’ তার কাছে লাইফটাইম এক্সপেরিয়েন্স। পরীমণি জানিয়েছেন, ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।

তিনি জানান, সিনেমায় বয়সের একটা জার্নি দেখানো হয়েছে, টিনেজ বয়স থেকে শুরু করে ৫০ বছরের উপরের লুক পর্যন্ত। পরীমণি নিজেও সবচেয়ে বেশি উত্তেজিত এই লুক দেখার জন্য এবং সিনেমার এন্ড পার্টে এটি কেমন প্রকাশিত হয়েছে তা দেখার জন্য।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে, রহস্যময় ভঙ্গিতে পরীমণি বলেন,প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেবো। ফ্যানদের জন্য আগ্রহ ও রহস্যের খেলা তৈরি করে ‘ডোডোর গল্প’ এবার শিগগিরই বড় পর্দায় দেখা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪