| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানি মডেল সামিয়া হিজাব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:৫২:৫৬:অপরাহ্ন  |  ১২৮০৮৭৬ বার পঠিত
দেশ ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানি মডেল সামিয়া হিজাব
ছবির ক্যাপশন: সামিয়া হিজাব

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাকিস্তানের মডেও ও টিকটক তারকা সামিয়া হিজাব সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন যে তার পোশাক প্রতিদিনই ছোট হয়ে যাচ্ছে এবং এর জন্য দায়ী পাকিস্তানের মানুষের মানসিকতা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এই তারকা টিকটকার অভিযোগের সুরে বলছেন, নিজ দেশের জনগণের বিচারধারা ও সরকারের আচরণের কারণে তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

পাকিস্তানের জনগণের চিন্তাধারার প্রতি হতাশা প্রকাশ করে সামিয়া বলেন, সময়ের সঙ্গে আমার পোশাকের ধরন পরিবর্তন হওয়াটা দোষের নয়। এটা জাতির দোষ। জনগণের সঙ্কীর্ণ মানসিকতা পাকিস্তানে আমার জীবন কঠিন করে তুলেছে।’

তিনি অভিযোগ করেন যে, তিনি সরকার ও সমাজ উভয়ের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তিনি বলেন, ‘সরকার আর জনগণ এক, ভেতর থেকে সবাই একই রকম।’

ইউটিউবার রাজব বাটের সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করে সামিয়া বলেন, ‘রাজব কয়েক মাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে বসবাস শুরু করেছেন। তার সঙ্গেও একই কাজ করা হয়েছে। তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে। মানসিক ও সামাজিক চাপে আমি পাকিস্তানের বাইরে থাকতে বাধ্য হয়েছি। পরিবার থেকে দূরে থেকে এখন এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছি।’

বর্তমানে সামিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করে যাচ্ছেন। তবে তার টিকটক অ্যাকাউন্টটি এখন প্রাইভেট করা আছে।

তবে সামিয়া স্পষ্ট করে বলেননি এটি কেবল ভ্রমণ নাকি স্থায়ীভাবে তিনি দেশত্যাগ করে ফেলেছেন। অনেকের ধারণা অনলাইনে বাড়তে থাকা সমালোচনার কারণে তিনি আপাতত পাকিস্তান ছেড়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪