| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ডাকসুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১০:০৬:১৭:পূর্বাহ্ন  |  ১০৭০৪৪৫ বার পঠিত
শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ডাকসুর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারর্স২৪ ডেস্ক: শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।ডাকসুর এজিএস মহিউদ্দিন খান জানান,ডাকসুর নির্বাচিত নেতারা এ বিষয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।

তিনি জানান, প্রতিশ্রুত কাজগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন। তিনি বলেন, সেবামূলক কাজের অনেকগুলো এখন দৃশ্যমান হয়েছে, আরও কিছু শিগগিরই হবে। আর নীতিগত পরিবর্তনের কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও সব এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়, আমরা তা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব।

তিনি  আরও বলেন,২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছিল, তেমনি ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি এ সিদ্ধান্তে নীতিগতভাবে একমত হয়েছেন। তাই এটি এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ছাত্রলীগ। ওই নির্বাচনের পর ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মহিউদ্দিন খান।

রিপোর্টারস২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪