| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ঢাকাইয়া দেবদাস’- এ আদর ও বুবলী জুটি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ১২:৩২:২৪:অপরাহ্ন  |  ১২৭৬৩১৪ বার পঠিত
‘ঢাকাইয়া দেবদাস’- এ আদর ও বুবলী জুটি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’, যেখানে আবারও জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও শবনম বুবলী। ছবিটি পরিচালনা করবেন জাহিদ হোসেন।

জানা গেছে, প্রেমের গল্পের পাশাপাশি এতে তুলে ধরা হবে পুরান ঢাকার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হবে সিনেমাটির মহরত অনুষ্ঠান, যার মধ্য দিয়েই শুরু হবে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা।

পরিচালক জাহিদ হোসেন বলেন, “ঢাকাইয়া দেবদাস- মূলত প্রেমের গল্পনির্ভর হলেও এটি কেবল রোমান্টিক সিনেমা নয়। এখানে থাকবে সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির সহাবস্থানের রঙিন চিত্র।”

তিনি আরও বলেন, “পুরান ঢাকা হচ্ছে এমন একটি জায়গা, যেখানে জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে মানুষ মিলেমিশে উৎসব উদ্‌যাপন করে-সাকরাইন, ঈদ, পূজা, নববর্ষ কিংবা হালখাতা-সবই সবার। এই ঐতিহ্য ও বৈচিত্র্যের চিত্রই উঠে আসবে দুটি মানুষের গল্পের মাধ্যমে।”

চলচ্চিত্রটিতে দেখা যাবে ঢাকাবাসীর পারিবারিক রীতি, বিয়ে, জন্ম-মৃত্যু, গান ও উৎসবের বৈচিত্র্য। থাকছে নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের সংগীত, এমনকি শিয়া সম্প্রদায়ের শোকের গানও।

তিনি জানান, আগামী বছরের জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং।

আদর-বুবলীর পাশাপাশি এতে অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪