| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব জুটি প্রশ্নে কৌশলী বুবলী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:২২:৫৯:পূর্বাহ্ন  |  ১২৮৮১৯৪ বার পঠিত
শাকিব জুটি প্রশ্নে কৌশলী বুবলী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার (৭ নভেম্বর)  রাজধানীর এক ক্লাবে মহরতের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, ভাষা ও সম্পর্কের গল্প।

মহরতে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী, প্রযোজক, পরিবেশক ও অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানে সেট সাজানো হয়েছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী আবহে। বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন ছিল মহরতের অন্যতম আকর্ষণ।

মহরতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুবলীর কাছে শাকিব খানকে ঘিরে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল-শাকিব-বুবলী জুটি ছাড়িয়ে অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনও শাকিবের বাধার মুখোমুখি হয়েছেন। তবে বুবলী এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে কৌশলে উত্তর এড়িয়ে যান।

বুবলী বলেন, “শাকিব-বুবলী জুটি সবসময়ই দর্শকদের প্রিয়। আমরা প্রতিটি প্রকল্পে আমাদের নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। যখন অন্য শিল্পীর সঙ্গে কাজ করি, দর্শক সেটিও তাদের মতো করেই গ্রহণ করেন।”

ছবিতে আদর আজাদ ও বুবলীর পাশাপাশি অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান হলো এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪