| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘদিন কাজ করেছি,সুপারস্টার শব্দটি শুনতে পাইনি: শাকিল খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:৩৭:৩১:পূর্বাহ্ন  |  ১২৬২১৪০ বার পঠিত
দীর্ঘদিন কাজ করেছি,সুপারস্টার শব্দটি শুনতে পাইনি: শাকিল খান
ছবির ক্যাপশন: শাকিল খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান সম্প্রতি চলচ্চিত্রে দীর্ঘদিনের কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, “দীর্ঘদিন কাজ করেছি, তবুও কখনো ‘সুপারস্টার’ শব্দটি পাইনি।

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫-এ বিশেষ সম্মাননা গ্রহণের সময় শাকিল খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমা করেছি, দর্শকদের ভালোবাসা পেয়েছি। কিন্তু তখন সুপারস্টার হওয়ার লেবেল পাওয়া যায়নি। এখন শুধু দুটি সিনেমা করলে নামের আগে ‘সুপারস্টার’যুক্ত হয়ে যায়।

শাকিল খান বলেন, তিনি এখনও সিনেমা করতে চান, তবে সুস্থ ধারায় কাজ করতে চায়। ভালো সিনেমা করতে চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবকিছু সহজভাবে হচ্ছে না। একই প্রযোজকরা বেশি সিনেমা করছেন না। কিন্তু সিনেমা প্রতি আমার ভালোবাসা এখনো অটুট।

সেলিব্রিটি সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, সিনেমার মানুষরাই তাকে ফ্রাস্ট্রেশনে ফেলে দিয়েছিল। সত্যের বিচার হবে, আইনই নির্ধারণ করবে তার সঙ্গে কী হয়েছিল। শাকিল খানের কথায় স্পষ্ট, তারকা খ্যাতি নয়, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং দর্শকের ভালোবাসাই তার অনুপ্রেরণা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪