রিপোর্টার্স২৪: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ‘বন্ধু তিন দিন শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব স্পর্শিয়া। যেখানে নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।
এক পোস্ট দিয়ে স্পর্শিয়া লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা বানিয়ে বললেই কোন কিছু প্রমাণ হয় না। তাকে ছোট করা যায় না ,নাতো কাউকে ছোট করে আপনি বড় হতে পারবেন। অযথা শুধু নোংরামিই ছড়ানো হয়।’
তার কথায়, ‘দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানসিকতা, এবং সুশিক্ষার ওপর।
স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫এ অভিনয় করে ২০১৩ সালে জনপ্রিয়তা লাভ করেন।
রিপোর্টার্স২৪/মিতু/এসসি