| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়া মনির মামলায় হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:১৪:২১:পূর্বাহ্ন  |  ৩৭২৪৬৬৬ বার পঠিত
রিয়া মনির মামলায় হিরো আলমকে গ্রেপ্তারের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীপক্ষে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য ডাকা এক বৈঠকে হিরো আলমসহ অজ্ঞাতনামা কিছু ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের উপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন এবং বাদীর গলায় থাকা দেড় ভরির স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়।

ঘটনার পরে বাদী হয়ে রিয়া মনি ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪