| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয়? স্নিগ্ধকে শাওন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ১১:৪৪:২৪:পূর্বাহ্ন  |  ১২৭৭৬১৪ বার পঠিত
আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয়? স্নিগ্ধকে শাওন

স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।’

তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই পোস্টটিকে রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করলেও, কেউ কেউ এর ভাষা ও উপস্থাপন নিয়ে প্রশ্ন তোলেন।

ঢালিউড অভিনেত্রী মেহের আফরোজ শাওন বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে স্নিগ্ধর পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতিদ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্টরাইটার নিয়োগ দিন, প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।’

উল্লেখ্য, এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে ‘আপসহীন নেত্রী শেখ’ বলে থেমে গিয়ে পরে ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া’ উল্লেখ করেছিলেন, যা নিয়েও সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা হয়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, তার সাম্প্রতিক পোস্টটি সেই বিতর্কেরই পরিণতি বা ব্যাখ্যা।

বিএনপির রাজনীতিতে সদ্য যুক্ত হওয়া স্নিগ্ধ তার পোস্টে আরও লেখেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটি শুধু আমার নয়, বরং বিগত ১৬ বছরে অত্যাচারিত বাংলাদেশের প্রতিটি সাধারণ পরিবারের।’

তিনি আরও যোগ করেন, ‘যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে না ঝোলানো হবে, ততদিন সকাল-বিকেল— সজ্ঞানে বা স্বপ্নেও— এই হাসিনার নাম মাথায় ঘুরবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪