| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মন্দাকিনী’ রূপে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০৯:২৯:৫৩:পূর্বাহ্ন  |  ১২৭০৫৮৬ বার পঠিত
‘মন্দাকিনী’ রূপে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া
ছবির ক্যাপশন: প্রিয়াঙ্কা চোপড়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করা প্রিয়াঙ্কা চোপড়া আবারও ফিরছেন ভারতীয় চলচ্চিত্রে। ২০২১ সালে আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’এর পর এবার তিনি দক্ষিণ ভারতের কিংবদন্তি নির্মাতা এস. এস. রাজামৌলির পরিচালনায় নতুন ছবি ‘গ্লোবট্রটার’এ অভিনয় করছেন।

১২ নভেম্বর প্রকাশিত হয়েছে ছবিতে তার চরিত্র ‘মন্দাকিনী’এর প্রথম ঝলক। আর পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া যেন প্রিয়াঙ্কা জ্বরে কাঁপছে! দেশি-বিদেশি ভক্ত, বলিউড তারকা থেকে শুরু করে হলিউড বন্ধু সবার প্রশংসা যেন ঢেউ তুলেছে অনলাইনে।

প্রথম পোস্টারে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে একেবারে নতুন অবতারে হলুদ শাড়ি পরা, হাতে বন্দুক, চোখে দৃঢ়তা, আর সামনে তাক করা গুলি ছোঁড়ার দৃশ্য! পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু। মন্দাকিনীকে স্বাগত জানাও।

পোস্টার উন্মোচনের কয়েক ঘণ্টা আগে প্রিয়াঙ্কা এক্স (সাবেক টুইটার)-এ আয়োজন করেছিলেন ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব ‘#AskPCJ’। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ ছবির অভিজ্ঞতা, চরিত্র প্রস্তুতি ও তেলুগু ভাষা শেখার মজার মুহূর্ত নিয়ে খোলামেলা কথা বলেন।

পরিচালক এস. এস. রাজামৌলি নিজেও প্রিয়াঙ্কাকে ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়ে লিখেছেন, যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া এখন তোমার মন্দাকিনীর রূপ দেখার অপেক্ষায়।

প্রিয়াঙ্কার এই সাহসী ও আকর্ষণীয় রূপে মুগ্ধ তার স্বামী ও গায়ক নিক জোনাসও। পোস্টারে স্ত্রীর নতুন অবতার দেখে তিনি মন্তব্য করেছেন, “অসাধারণ!” অন্যদিকে, বলিউড তারকা রণবীর সিং লিখেছেন, “খুব কুল!” ‘মন্দাকিনী’ রূপে প্রিয়াঙ্কার এই প্রত্যাবর্তন যেন বলিউড ও হলিউডের সীমারেখা মুছে দিল আবারও—প্রমাণ করে, দেশি গার্ল এখনো গ্লোবাল কুইন!


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪