| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাইবার অপরাধের সেই গল্প এবার দেখা যাবে ঘরে বসেই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ২০:৪৬:২৯:অপরাহ্ন  |  ১২৮২৯৩২ বার পঠিত
সাইবার অপরাধের সেই গল্প এবার দেখা যাবে ঘরে বসেই

রিপোর্টার্স২৪ডেস্ক: ঘটনাটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের;দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো,এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে? কী চায় তারা? এমন গল্প নিয়ে মিঠু খানের সিনেমা ‘নীলচক্র’ চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আজ বেলা তিনটা থেকে আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে ‘নীলচক্র’।

এর আগে ‘নীলচক্র’ সিনেমার একটি টিজার প্রকাশ করে আইস্ক্রিন।এক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’। প্রায় পৌনে এক মিনিটের টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছিল, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্য—

পরিচালক মিঠু খান ওটিটি মুক্তি নিয়ে বলেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।’‘নীলচক্র’ শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক।

মিঠু আরও বলেন, ‘ব্লু ফিল্ম র‍্যাকেট, যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগৎ, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। তুলনামূলক নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও।’ ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। তাঁদের সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪