| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপাকে

অস্ত্রোপচারের জটিলতায় হাসপাতালে শার্লিন চোপড়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৮:৫৭:১৮:পূর্বাহ্ন  |  ১২৮২৯০৪ বার পঠিত
অস্ত্রোপচারের জটিলতায় হাসপাতালে শার্লিন চোপড়া
ছবির ক্যাপশন: শার্লিন চোপড়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া ফের শিরোনামে তবে এবার কোনও ফটোশুট বা বক্তব্যের কারণে নয়, বরং সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের জটিলতায় বিপাকে পড়েই। বক্ষসৌন্দর্য বাড়ানোর জন্য আগের করা সার্জারি তার শরীরেই বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করায় তাকে দ্রুত হাসপাতালে যেতে হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কিছুদিন ধরে তীব্র পিঠ, ঘাড় ও কাঁধের ব্যথায় ভুগছিলেন শার্লিন। ব্যথা সহ্যসীমার বাইরে চলে গেলে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়ে দেন। তার অসহ্য যন্ত্রণার মূল কারণই হলো অতিরিক্ত ভারী কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’। পরামর্শ অনুযায়ী তিনি তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে ইমপ্ল্যান্টগুলো অপসারণ করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে শার্লিন খোলামেলাভাবে জানান। কয়েক বছর আগে সৌন্দর্য বৃদ্ধির ইচ্ছায় তিনি স্তন ইমপ্ল্যান্ট করিয়েছিলেন। কিন্তু এর অতিরিক্ত ওজন ধীরে ধীরে তার শরীরের ঊর্ধাঙ্গে চাপ ফেলতে থাকে, যা ব্যথায় রূপ নেয়। তাই নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ইমপ্ল্যান্ট অপসারণের সিদ্ধান্ত নেন তিনি।

শুধু স্তন নয়, মুখেও বিভিন্ন ‘ফিলার’ ব্যবহার করেছিলেন শার্লিন। তবে নিজের স্বাভাবিক চেহারায় ফিরে যেতে গত বছরের আগস্টেই মুখের সব ফিলার সরিয়ে ফেলেন। এবার শরীরের অতিরিক্ত ভারও ঝেড়ে ফেললেন ইমপ্ল্যান্ট অপসারণের মধ্য দিয়ে।

বর্তমানে শার্লিন চোপড়া অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ও স্বাস্থ্যসম্মত জীবনধারার দিকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪