| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিথিলাকে টেনে নামালে কেউই উপরে উঠি না: মাহি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১১:১২:১৬:পূর্বাহ্ন  |  ১২৫২০৬৮ বার পঠিত
মিথিলাকে টেনে নামালে কেউই উপরে উঠি না: মাহি

স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিকমাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এই মডেল ও অভিনেত্রী।

সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত।

লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিকমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে মাহি আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪