| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিস ইউনিভার্স বিজয়ী হলে কি পাবেন মিথিলা?

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:১৫:১৩:অপরাহ্ন  |  ১২৩৯২৩৭ বার পঠিত
মিস ইউনিভার্স বিজয়ী হলে কি পাবেন মিথিলা?
ছবির ক্যাপশন: মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা

স্টাফ রিপোর্টার: মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে। সেখানে ইতোমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট এ মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়েছেন তিনি।

মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। একজন মিস ইউনিভার্স স্বপ্নের মতো জীবনযাপনের সুযোগ পান।

চলুন দেখে নেওয়া যাক, তানজিয়া জামান মিথিলা যদি এ প্রতিযোগিতায় বিজয়ী হন তাহলে কী কী পাবেন।

শুধু মিথিলা নন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যিনিই বিজয়ী হবেন, তিনিই এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক পাবেন। যা টাকার অঙ্কে ৩ কোটির বেশি।

মিস ইউনিভার্সের বিজয়ীকে এক বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়। অবশ্য যুক্তরাষ্ট্রের মিস ইউনিভার্সের বিজয়ীরা সেখানে পাকাপাকিভাবে থাকার সুযোগ পান।

মিস ইউনিভার্স বিজয়ীকে পরবর্তী এক বছর বাজার করা, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রী বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। 

একবছরের জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজও দেওয়া হয়। সেটিতে করে তিনি বিশ্বের যেকোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। আগে থেকে কেবল মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হয়। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া, ফটোশুট বা প্রেস মিটিংয়ের আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

তবে শর্ত থাকে যে যেখানেই যান না কেন, মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু দাতব্য কাজে অংশ নিতে হবে। এর বাইরে মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, পার্টি বা সিনেমার প্রদর্শনীতে যেতে চাইলেও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ সব ব্যবস্থা করে দেয়।

এছাড়া মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে। খাবার জিনিস থেকে পোশাক সবই পাবেন মিস ইউনিভার্স অরগানাইজেশনের সৌজন্যে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪