| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নোটিশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০০:৪০:৪০:পূর্বাহ্ন  |  ১০৩০৪০২ বার পঠিত
কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নোটিশ

রিপোর্টার্স২৪ডেস্ক :  জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ব্যবহারিক, মৌখিক ও মাঠকর্মের নম্বর জমা দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ২১ নভেম্বর পর্যন্ত অনলাইনে নম্বর জমা দেওয়া যাবে।

সোমবার (১৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারিক, মৌখিক ও মাঠকর্ম পরীক্ষা ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। যেসব কলেজ বা কেন্দ্র এখনো নম্বর আপলোড করেনি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ব্যবহার করে অনলাইনে নম্বর জমা দিতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়, নতুন পদ্ধতি অনুযায়ী প্রতিটি কলেজের সংশ্লিষ্ট বিভাগ থেকেই ইএমএসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি করতে হবে। এজন্য কলেজ অ্যাডমিন লগইন থেকে বিভাগীয় ইউজার তৈরি করে অনুমতি দিতে হবে। এরপর বিভাগীয় ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘প্র্যাকটিক্যাল’ ও ‘ভাইভা’ মেনু থেকে নম্বর এন্ট্রি সম্পন্ন করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪