| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নায়িকাকে জড়িয়ে ধরায় ভক্তের ৯ দিনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:০৫:২৯:পূর্বাহ্ন  |  ১২৪৯৫৮৫ বার পঠিত
নায়িকাকে জড়িয়ে ধরায় ভক্তের ৯ দিনের কারাদণ্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক: কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের অভিনীত ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে নায়িকাকে আকস্মিকভাবে জড়িয়ে ধরায় এক ভক্তকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

১৩ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রিমিয়ারে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে এসে অস্ট্রেলিয়ার নাগরিক জনসন ওয়েন (২৬) লালগালিচায় হাঁটতে থাকা আরিয়ানাকে হঠাৎ জড়িয়ে ধরেন। মুহূর্তেই অভিনেত্রী সিন্থিয়া এরিভো এবং নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ওয়েন দুইবার প্রিমিয়ার ভেন্যুতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসাধারণকে উপদ্রব সৃষ্টির অভিযোগে মামলা করা হয়। আদালতে দোষ স্বীকার করে তিনি বলেন, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না।

ঘটনা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। 

উল্লেখ্য, এর আগেও তিনি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন। ২০১৭ সালে ম্যানচেস্টারে তার এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪