| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১০:২২:০৫:পূর্বাহ্ন  |  ১০২৯৩৯৯ বার পঠিত
জকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই প্যানেলের নাম দেওয়া হয়েছে,‘অদম্য জবিয়ান ঐক্য’।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত আনুষ্ঠানিক ঘোষণায় শিবির নেতারা ভিপি, জিএসসহ বিভিন্ন পদে প্রার্থীদের নাম তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের জবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ।

জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোয়নপত্র বাছাই ও ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফল প্রকাশের কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪