| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরল রোগে আক্রান্ত ফাতিমা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৫:১২:৩৯:অপরাহ্ন  |  ১২৭৪৯৩৮ বার পঠিত
বিরল রোগে আক্রান্ত ফাতিমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বছর কয়েক আগে মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার নতুন এক রোগের কথা প্রকাশ্যে আনলেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী, যা শুনে বিস্মিত তার অনুরাগীরা।

ফাতিমা জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে তিনি বুলিমিয়া রোগে আক্রান্ত হন। খাবার নিয়ন্ত্রণ হারানোর মানসিক রোগে মারাত্মকভাবে আক্রান্ত ছিলেন তিনি। বাইরের দুনিয়া তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি লড়াই করছিলেন ভয়ংকর অভ্যাস ও মানসিক চাপের সঙ্গে।

‘দঙ্গল’-এর সময়ে শরীরের গঠন বদলানোর জন্য ফাতিমার উচ্চ ক্যালোরির ডায়েট ছিল বাধ্যতামূলক। সেই ছবির শুটিং শেষে খাবারের ওপর নির্ভরতা আর কমাতে পারেননি অভিনেত্রী। খাবার যেন তার কাছে এক ধরনের আশ্রয় হয়ে ওঠে। আবার একই সঙ্গে অপরাধবোধের কারণ। কখনো অতিরিক্ত খাওয়া, কখনো তা লুকোনোর চেষ্টা—এই চক্রে তিনি নিজেই নিজেকে আটকে ফেলেছিলেন।

অভিনেত্রী জানিয়েছেন, বন্ধুমহলে একজনই প্রথম তার সমস্যা বুঝতে পেরেছিলেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তথা সহ-অভিনেত্রী সানায়া মালহোত্রা। ফাতিমার আচরণ অস্বাভাবিক এবং এর পেছনে বড় মানসিক চাপ কাজ করছে বলে মনে করেন সানায়া। 

বন্ধুর এই মন্তব্যই চোখ খুলে দেয় ফাতিমার। তিনি আসলে নিজের সঙ্গেই লড়াই করছেন, উপলব্ধি করেন ‘মেট্রো ইন দিনো’র এই অভিনেত্রীর। এই রোগ তার মানসিক অবস্থাকেও বিপর্যস্ত করে। ফাতিমার কথায়, ‘আমি নিজেকে দোষ দিতাম, মনে হতো আমার শরীর, আমার মন-কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।’ এর সঙ্গে যোগ হয় লুকানো ভয় ও লজ্জা। খাবারের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক একসময় ‘টক্সিক’ হয়ে পড়ে।

দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে ফাতিমা এই অবস্থা থেকে বেরিয়ে আসেন। চিকিৎসা, সচেতনতা ও বন্ধুদের সহযোগিতায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন। তার অকপট স্বীকারোক্তি, ‘সাহায্য চাইতে লজ্জা নেই। আমি আমার অভিজ্ঞতা বলছি, যাতে অন্যরা ভয় না পায়।’ সূত্র: দ্য ইকোনমিক টাইমস

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪