| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতার্কিক ও সাংবাদিকদের নেতৃত্বে জকসুতে 'স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ'

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৮:৫০:৫৪:অপরাহ্ন  |  ১০২৮৯৮৬ বার পঠিত
বিতার্কিক ও সাংবাদিকদের নেতৃত্বে জকসুতে 'স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ'
ছবির ক্যাপশন: -জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি: বিতার্কিক ও সাংবাদিকদের নেতৃত্বে জকসুতে  'স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ' নামের আংশিক প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। 'নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ, জবিয়ানদের সহযোগিতায় নতুনত্ব'-কে প্রতিপাদ্য করে ঘোষিত প্যানেলে ভিপি পদে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাহমুদ তানজীদ, জিএস পদে নৃবিজ্ঞান বিভাগের উম্মে হানী নির্বাচন করবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ভিপি পদপ্রার্থী মাহমুদ তানজীদ।

এ প্যানেলে অন্যান্যদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ মাজহারুল ইসলাম মুসা, নির্বাহী সদস্য পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ পদে জাহিদুল ইসলাম রিফাত  ও গণিত বিভাগ এ এন এম মিনহাজুল হক নির্বাচন করেন।

এসময় ভিপি পদপ্রার্থী মাহমুদ তানজীদ বলেন, আমরা চাই শিক্ষার্থীর ক্ষমতায়ন। রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত, ভয়হীন, গণতান্ত্রিক ও চিন্তাশীল নেতৃত্বের বিকাশ। আমরা  এই নির্বাচনে অংশ নিচ্ছি কারণ লেজুড়বৃত্তিক নয়, বিরাজনীতিকরণ নয়-শিক্ষার্থীর পক্ষে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের বাজেট, অধিকার ও সেবা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে স্বাধীন মতপ্রকাশের পরিবেশ, লাইব্রেরি, গবেষণা ও ডিজিটাল সেবার উন্নয়ন, নিরাপদ, হয়রানি-মুক্ত অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস, সাংস্কৃতিক, বিতর্ক, ক্রীড়া ও ক্লাব কার্যক্রমে নতুন আঙ্গিকে প্রাণ ফেরানো, বিশেষ চাহিদা সম্পন্ন, প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সহায়ক নীতি প্রতিষ্ঠা করতে কাজ করব।

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪