| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব মঞ্চে শুধু মিথিলা নয়, রয়েছেন জেসিয়া ইসলামও

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:২৯:৫৬:অপরাহ্ন  |  ১২৪৭৩২৫ বার পঠিত
বিশ্ব মঞ্চে শুধু মিথিলা নয়, রয়েছেন জেসিয়া ইসলামও
ছবির ক্যাপশন: তানজিয়া জামান মিথিলা

স্টাফ রিপোর্টার: চলছে মিস ইউনিভার্সের গ্রান্ড ফিনালের ভোটিং পর্ব। সেখানে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। তার মাধ্যমে বিশ্ব মঞ্চে আলোচনায় রয়েছে বাংলাদেশের নাম।

এমন আন্তর্জাতিক মঞ্চে শুধু মিথিলা নন, আরেকটি প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম।

টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এর মূল পর্ব। গত ১৩ নভেম্বর থেকে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। আর সেই মঞ্চেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া।

আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বাংলাদেশের জেসিয়া। পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতায় তিনি এই মঞ্চে আলাদাভাবে সম্মানিত হচ্ছেন ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানিয়েছেন, তিনি টপ–২০–এ জায়গা পাওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য দেশের মানুষের ভালোবাসা ও ভোট কামনা করেছেন তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে তাকে ভোট দেওয়া যাবে বলেও জানিয়েছেন।

২০১৭ সালে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথমে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। তবে বিবাহিত হওয়া সংক্রান্ত বিতর্কে পাঁচ দিন পর তার মুকুট খোয়া যায়। পরবর্তীতে দ্বিতীয় স্থান অধিকার করা জেসিয়া ইসলামকেই আনুষ্ঠানিকভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খেতাব দেওয়া হয়।

আন্তর্জাতিক অঙ্গনে এবারও বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরার স্বপ্ন দেখছেন জেসিয়া ইসলাম। দেশবাসীর সমর্থন ও শুভকামনা চাইছেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪