| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে বর্ণাঢ্য র‌্যালিতে শুরু ‘ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৫’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:৩২:৫০:অপরাহ্ন  |  ১০২৭০৬৮ বার পঠিত
রাবিতে বর্ণাঢ্য র‌্যালিতে শুরু ‘ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৫’

রাবি প্রতিনিধি : বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৫’। আন্তর্জাতিক এ সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার অব ইউনিভার্সিটি অব রাজশাহী (এএসএমআরইউ) নানা কর্মসূচির আয়োজন করেছে।

বুধবার (১৯ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইমতিয়াজ হাসান এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. ফজলুল হক। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বিষয়ে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। 

আয়োজকেরা জানান, দেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করাই তাদের মূল লক্ষ্য।

বাংলাদেশে বহুল ব্যবহৃত অ্যামোক্সিসিলিন, সেফিক্সিম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন ও মেট্রোনিডাজলের মতো অ্যান্টিবায়োটিক এখন অনেক ক্ষেত্রেই আগের মতো কার্যকারিতা দেখাতে পারছে না। চিকিৎসক নির্দেশনা ছাড়া বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণই এর প্রধান কারণ বলে গবেষণায় উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এএমআর বর্তমানে বৈশ্বিক শীর্ষ ১০ স্বাস্থ্যঝুঁকির একটি এবং প্রতি বছর প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এএমআর সম্পর্কিত জটিলতায়।

এ পরিস্থিতিতে এএসএমআরইউ-এর এমন সচেতনতামূলক উদ্যোগ সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪