| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি ছাত্রদলের স্মারকলিপি: সম্পূরক বৃত্তি, নির্মাণাধীন হল ও দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ১৬:৩৩:০৬:অপরাহ্ন  |  ১০২৬৮৮৪ বার পঠিত
জবি ছাত্রদলের স্মারকলিপি: সম্পূরক বৃত্তি, নির্মাণাধীন হল ও দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও আর্থিক সুবিধা সম্পর্কিত বিষয় জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ সাবিনা শরমিন বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব নীতি বাস্তবায়নের তিনটি গুরুত্বপূর্ণ দাবির অগ্রগতি জানতে চাওয়া হয়েছে:

১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি: অর্থনৈতিক চাপ বৃদ্ধির কারণে শিক্ষার্থীদের জীবনধারণ কঠিন হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বৃত্তি চালুর অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। জানানো হয়েছে, এই বৃত্তি ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রদানের সম্ভাবনা রয়েছে।

২. পুরাতন ঢাকায় নির্মাণাধীন হলের অগ্রগতি: দীর্ঘদিনের আবাসন সংকটের মধ্যে এই হল শিক্ষার্থীদের জন্য আশা জাগানিয়া। স্মারকলিপিতে নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি, সমাপ্তির আনুমানিক সময় এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণের সময়সূচি জানতে চাওয়া হয়েছে।

৩. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি: কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ হচ্ছে। ছাত্রদল জানতে চেয়েছে, নির্মাণ কাজের অগ্রগতি কীভাবে হচ্ছে এবং প্রথম ধাপ সমাপ্তির পরিকল্পনা কবে।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও কল্যাণের প্রতি শ্রদ্ধাশীল। ছাত্রদল আশা প্রকাশ করেছে, প্রশাসন দ্রুত এই দাবির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদান করবেন, যা শিক্ষাবান্ধব পরিবেশকে আরও উন্নত করবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪