| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন আরবাজ খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ২২:৩২:০২:অপরাহ্ন  |  ১২৩৫৯৯৮ বার পঠিত
মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন আরবাজ খান
ছবির ক্যাপশন: আরবাজ় ও সুরা খানের কন্যার প্রথম ঝলক

রিপোর্টার্স২৪ডেস্ক: দ্বিতীয়বার বাবা হওয়ার এক মাস পর নবজাতক কন্যা সিপারার প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান এবং তাঁর স্ত্রী সুরা খান। মেয়ের হাত ও পায়ের দুটি ছবি প্রকাশ করে আরবাজ জানান, তাঁদের নতুন সদস্যই এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

বুধবার (১৯ নভেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দু’টি পোস্ট করেন আরবাজ। যদিও এখনো সন্তানের মুখ পুরোপুরি প্রকাশ করেননি তারা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট্ট সিপারার দুই পা আরবাজের হাতের মাঝে রাখা। অন্য ছবিতে দেখা যায়, শিশুটি বাবার আঙুল শক্ত করে ধরে আছে। ক্যাপশনে আরবাজ লেখেন, “ছোট্ট দুটি হাত ও পা… কিন্তু আমাদের জীবনে এটাই সবচেয়ে বড় অংশ।”

আরবাজের পোস্টের পর বলিউড তারকাসহ বহু ভক্ত অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।

২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর ‘পাটনা শুক্লা’ ছবির সেটে সুরার সঙ্গে তাঁর পরিচয় ঘটে। চলতি বছরের অক্টোবর মাসে তাদের কন্যা সিপারা জন্মগ্রহণ করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪