| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঞ্চে মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৫:৩৫:১৩:পূর্বাহ্ন  |  ১২৫০৮৬৮ বার পঠিত
মঞ্চে মোদির পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার উপস্থিতি জানালেন এক আধ্যাত্মিক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার এবং আরও অনেকে।

এই বিশেষ অনুষ্ঠানে, যা আধ্যাত্মিক গুরু মহারাজের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল, ঐশ্বরিয়া মঞ্চে উঠে বলেন, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। ঈশ্বর একজন, তিনি সর্বত্র রয়েছেন। তার এই বক্তব্যে উপস্থিত দর্শকরা উষ্ণ হাততালির মাধ্যমে সমর্থন জানান।

বক্তব্য শেষে তিনি মঞ্চে প্রধানমন্ত্রী মোদির পা ছুঁয়ে প্রণাম করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। মোদি তার মাথায় হাত রেখে ঐশ্বরিয়াকে উষ্ণ অভিবাদন জানান। এরপর তিনি নির্ধারিত চেয়ারে গিয়ে বসেন। এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ঐশ্বরিয়া রাই বচ্চন সর্বশেষ অভিনয় করেছেন মনি রত্নম পরিচালিত পোনিয়িন সেলভান: টু ছবিতে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিষেক বচ্চনের স্ত্রী এবং তাদের এক কন্যাসন্তান আরাধ্যা বচ্চন আছে।এই উপস্থিতি ও বক্তব্যে ঐশ্বরিয়া শুধুমাত্র তার জনপ্রিয়তা নয়, বরং মানবতার বার্তাও প্রমাণ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪