| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, গাইবেন ১৩ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ১৯:৫৩:০৫:অপরাহ্ন  |  ১২৪২৫৪০ বার পঠিত
আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, গাইবেন ১৩ ডিসেম্বর

রিপোর্টার্স২৪ ডেস্ক: আবারও ঢাকার মঞ্চে উঠতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তার বিশেষ কনসার্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। বুধবার ফেসবুকে এক পোস্টে নিজেই বিষয়টি জানান তিনি। কনসার্টের আয়োজন করছে মেইন স্টেজ ইঙ্ক।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজী রাফসান জানান, অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনুমতি ও সরকারি আনুষ্ঠানিকতার কাজ এগোচ্ছে। আতিফ আসলামের সঙ্গে দেশের বাইরের আরও কয়েকজন শিল্পী অংশ নিতে পারেন। পাশাপাশি দেশীয় ব্যান্ড ও শিল্পীরাও থাকবেন বলে জানান তিনি।

কনসার্টের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজী রাফসান বলেন, নিরাপত্তায় কোনো ছাড় দিতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। দর্শকদের ভালো একটি অভিজ্ঞতা উপহার দিতে চাই। নিরাপত্তাজনিত অনুমতি প্রক্রিয়া চলায় এখনই ভেন্যুর নাম প্রকাশ করতে চাননি তিনি, তবে পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের একটি ভেন্যু চূড়ান্ত হয়েছে।

ইতোমধ্যে তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। আতিফ আসলামের জনপ্রিয় গান থেকে তিনটি ক্যাটাগরির নামকরণ করা হয়েছে। সবচেয়ে কাছ থেকে দেখার ‘পেহলি নাজার’ ক্যাটাগরির টিকিট মূল্য ৯,৯৯৯ টাকা; ‘আদাত’ ক্যাটাগরির মূল্য ৪,৯৯৯ টাকা; আর সাধারণ ‘দূরি’ ক্যাটাগরির মূল্য ২,৪৯৯ টাকা।

গত বছর ঢাকার দুটি কনসার্টেও অংশ নিয়েছিলেন আতিফ আসলাম। লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল-এ তার সঙ্গে পারফর্ম করেছিলেন আহমেদ হাসান সানি, কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল। আর ‘ম্যাজিক্যাল নাইট ২.০’-তে ছিলেন তাহসান ও কাকতাল।

ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে বাংলাদেশকে নিজের “দ্বিতীয় বাড়ি” উল্লেখ করে আতিফ বলেছিলেন, বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম। এখানকার দর্শকের ভালোবাসা নিতে আমি অপেক্ষায় থাকি। সবার প্রতি কৃতজ্ঞতা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪