| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাঁকজমক আয়োজনে রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি উদযাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ২২:৪৭:৫৫:অপরাহ্ন  |  ১০১২০৬৬ বার পঠিত
জাঁকজমক আয়োজনে রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি উদযাপন

রাজশাহী প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব তার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় সিনেট ভবনে “জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় সভাপতি মনির হোসেন মাহিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে আমাদের আবেগ ও দায়িত্ব জড়িত। নানা চ্যালেঞ্জ পেরিয়ে সংগঠনটি চার দশকে পৌঁছেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাবি প্রেসক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছে। চার দশক পূর্তিতে তিনি সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানান।

র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মনির হোসেন মাহিন। প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান, এবং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “আমরা নির্ভীক সত্য লিখবোই” স্লোগান নিয়ে ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে রাবি প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জাতীয় দিবস পালন, ক্যারিয়ারভিত্তিক কর্মশালা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে যুক্ত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪