| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেরা ত্রিশেই শেষ মিথিলার বিশ্বসুন্দরী যাত্রা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:০৫:০২:পূর্বাহ্ন  |  ১২১৭৯৮৮ বার পঠিত
সেরা ত্রিশেই শেষ মিথিলার বিশ্বসুন্দরী যাত্রা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: শুক্রবার (২১ নভেম্বর) ভোরে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতার ৭৪তম আসর আয়োজন করা হয়।

সপ্তাহজুড়ে চলা বিতর্ক ও প্রতিযোগিতার মধ্যেই মুকুট জয়ী হন মেক্সিকোর ফাতিমা বোশ। রানারআপ হন আয়োজক দেশের প্রাভিনার সিং। শীর্ষ পাঁচে জায়গা করে নেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আটিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

প্রতিযোগিতার শুরুতেই বিশ্বের ১৩০ দেশের সুন্দরীদের মধ্য থেকে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে। তবে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ সেরা ১২ জনের তালিকায় মিথিলা স্থান করতে পারেননি। সেরা ৩০- এ থাকলেও তার যাত্রা এখানেই থেমে যায়।

তবে পুরো প্রতিযোগিতা জুড়ে অনলাইন ভোটিংয়ে মিথিলার জনপ্রিয়তা চোখে পড়ার মতো ছিল। প্রিলিমিনারির বিভিন্ন ক্যাটাগরিতেও তিনি ভালো পারফর্ম করেন। বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে হাতে বোনা জামদানি শাড়িতে তৈরি তার জাতীয় পোশাক ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকশিল্পী স্টিভ বার্ন। উদ্বোধনী পরিবেশনায় ছিলেন থাই তারকা জেফ স্যাচুর। ফাইনালে প্রতিযোগীদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়- জাতিসংঘের সাধারণ পরিষদে সুযোগ পেলে কোন বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলবেন এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নে কীভাবে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪