| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্প

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভাঙলেন ঢাবি ছাত্রদল নেতা হামীম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৫৫:৫৬:পূর্বাহ্ন  |  ১০১১৩১৭ বার পঠিত
সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভাঙলেন ঢাবি ছাত্রদল নেতা হামীম
ছবির ক্যাপশন: ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে আহত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজ ফেসবুক পোস্টে তিনি ঘটনাটি জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এবং তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

হঠাৎ কম্পন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ফজলুল হক মুসলিম হল- এই তিন হলের অন্তত ছয় শিক্ষার্থী দৌড়াদৌড়ির সময় আঘাত পান।

সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদের তথ্য অনুযায়ী, আগারগাঁও আবহাওয়া অফিস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে কম্পনটি উৎপন্ন হয়। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৭।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪