| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:৫৫:১০:পূর্বাহ্ন  |  ১২৫৪১৯৪ বার পঠিত
মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ভবন থেকে দ্রুত বের হয়ে আসেন, বিশেষ করে নারীরা অপ্রস্তুত অবস্থায় ঘর ছেড়ে বের হওয়ার ঘটনাও দেখা যায়।

এই পরিস্থিতি উপলব্ধি করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমী বার্তা শেয়ার করেন, যা মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনায় উঠে আসে। ভূমিকম্পের এক ঘণ্টারও কম সময় পর নিজের ফেসবুক পোস্টে চমক লেখেন, মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এর নিচে তিনি যোগ করেন। ভূমিকম্প ফ্যাক্ট।

তার এই মন্তব্যে অনেক নেটিজেন একমত পোষণ করে জানান, সমাজে নারীদের পোশাক নিয়ে যে অযাচিত চাপ, তা এই বাক্যেই ফুটে উঠেছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন। জীবন বাঁচানো সবচেয়ে জরুরি; জরুরি পরিস্থিতিতে ‘শালীনতা নিয়ে সামাজিক চাপ’নারীদের ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করেন। ওড়না ছাড়া ঘরে থাকার ঘটনাটি অনেক নারীর জন্য সচেতনতার বার্তা হতে পারে।

ভূমিকম্পের পর শুধু এই পোস্টই নয়, একাধিক সচেতনতামূলক বার্তাও শেয়ার করেছেন চমক। তার এসব পোস্টে নেটিজেনদের প্রশংসা ও সমর্থন জমা হতে থাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪