| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নিয়ে কেন্দ্রীয় সমাজসেবা পদপ্রার্থী ছোটন পালের ভাবনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১০:৪৬:০৪:পূর্বাহ্ন  |  ১০১১২৫০ বার পঠিত
জকসু নিয়ে কেন্দ্রীয় সমাজসেবা পদপ্রার্থী ছোটন পালের ভাবনা

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন। তারা বিভিন্ন প্রচার মাধ্যমে জকসু নির্বাচনে বিজয়ী হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কি উদ্যোগ গ্রহণ করবেন সে বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে জকসুর কেন্দ্রীয় সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী ছোটন পাল তার বক্তব্য প্রকাশ করেছেন।

ছোটন পাল বলেন, আসন্ন জকসু নির্বাচনে সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহযোগিতামূলক এবং সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করা। এই জকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি, আর্থিক সহায়তা, হল ও একাডেমিক সমস্যার দ্রুত সমাধানে একটি সুসংগঠিত সহায়তা সেল গঠন করা হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের উন্নয়নে আত্মবিশ্বাসী হতে পারে।

নির্বাচনে জয়ী হলে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে রক্তদান কর্মসূচি, মেডিকেল ও হেলথ চেকআপ ক্যাম্প, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের মতো মানবিক উদ্যোগগুলো নিয়মিতভাবে আয়োজন করবো। যে কোনো জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে আমার দায়িত্বের অন্যতম অঙ্গ।

তিনি জানান, স্কুল জীবন থেকেই আমি বাংলাদেশ স্কাউট-এর একজন সদস্য। সে সুবাধে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। আমি বিশ্বাস করি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া সম্ভব। তাই আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে আমি নিষ্ঠা, অধ্যবসায় ও সততার সঙ্গে শিক্ষার্থীদের সেবা এবং কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ছোটন পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ স্কাউট তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রোভার স্কাউট গ্রুপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সদস্য। তিনি জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্পাদকীয় পরিষদে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪