| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা কলেজে ঝুঁকিপূর্ণ হল নিয়ে প্রতিবাদ, আধঘণ্টায় অবরোধ প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:৪৭:৫৯:অপরাহ্ন  |  ১০১২৫৪৮ বার পঠিত
ঢাকা কলেজে ঝুঁকিপূর্ণ হল নিয়ে প্রতিবাদ, আধঘণ্টায় অবরোধ প্রত্যাহার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ আবাসিক হল সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির বলেন, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়কে নেমেছিলেন। তবে শিক্ষকদের সহায়তায় তাদের বুঝিয়ে মাত্র আধ ঘণ্টার মধ্যেই সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মিরপুর সড়ক অবরোধ করেন। এতে নিউমার্কেট–আজিমপুর–ধানমন্ডি রুটে যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, আখতারুজ্জামান ইলিয়াস হলকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও চলতি বছর সেখানে নতুন শিক্ষার্থী রাখা হয়েছে। শুক্রবারের ভূমিকম্পে হলটি মারাত্মকভাবে কেঁপে ওঠে এবং ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসন গুরুত্ব দেয়নি বলেও অভিযোগ তার।

শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা কলেজের বিভিন্ন হলে নিয়মিত পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার কাজ করছে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪